বর্তমান সময়ে ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। অনেক সময় ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখার জন্য ইউটিউব ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়।
যদিও ইউটিউবের নিজস্ব অফলাইন ফিচার রয়েছে, তবুও অনেক ব্যবহারকারী বিভিন্ন ভিডিও ডাউনলোড অ্যাপ ব্যবহার করে ভিডিও সংরক্ষণ করতে চান।
সেক্ষেত্রে আপনারা আজকের আর্টিকেলে দেখানো সেরা ৫ টি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস গুলো সম্পর্কে জেনে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
এই অ্যাপ গুলো ব্যবহার করে সহজেই আপনি মোবাইল ফোনে ভিডিও ডাউনলোড করতে পারবেন। প্রায় যে কোন প্ল্যাটফর্ম থেকেই ভিডিও সরাসরি ডাউনলোড করে স্মার্ট ফোনে সংরক্ষণ করা যাবে।
পাশাপাশি ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে সেভ করতে পারবেন। যাদের অনেক সময় অফলাইনে গান শুনতে মন চায় অথবা ভিডিও দেখতে চান।
তারা চাইলে ভিডিও ডাউনলোড করার অ্যাপস ব্যবহার করে ভিডিও গুলো ডাউনলোড করে রাখতে পারেন। এক্ষেত্রে পরবর্তীতে সহজে ভিডিওগুলো প্লে করে অফলাইনে দেখা যায়।
ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপ কেন ব্যবহার করবেন?
ইউটিউব ভিডিও ডাউনলোড অ্যাপ ব্যবহারের কয়েকটি সুবিধা হলোঃ
- ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখা যায়।
- মোবাইল ডাটা সাশ্রয় হয়।
- পছন্দের ভিডিও সংরক্ষণ করা যায়।
- বিভিন্ন রেজোলিউশনে ভিডিও ডাউনলোড করা যায়।
- অনেক অ্যাপে MP3 ফরম্যাটে অডিও ডাউনলোডের সুবিধা থাকে।
উপরোক্ত সুবিধা গুলোর কারণে আপনি youtube ভিডিও ডাউনলোডার অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও সরাসরি ডাউনলোড করা যাবে। চলুন এবার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস
ভিডিও ডাউনলোড করার অ্যাপস গুলো ফ্রিতে ডাউনলোড করা যায় এবং ব্যবহার করা যায়। তবে অনেকগুলো অ্যাপসে ভিডিও ডাউনলোড করার জন্য মাঝেমধ্যে বিজ্ঞাপন দেখতে হয়,
এরপরই তারা ভিডিও ডাউনলোড করার সুযোগ দেয়। তবে অন্যান্য ভিডিও ডাউনলোডার অ্যাপস গুলো ব্যবহার করে ফ্রিতে সরাসরি এইচডি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করা যায়। নিম্নে সেরা ৫টি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার ও অ্যাপস জানানো হলোঃ
১. VidMate – ভিডিও গান ডাউনলোড করার সফটওয়্যার
VidMate বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও ডাউনলোডার অ্যাপগুলোর একটি। এটি শুধু ইউটিউব নয়, বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার সুবিধা দেয়।
এই অ্যাপসটি ব্যবহার করে যে কোন প্ল্যাটফর্ম থেকে ভিডিও সরাসরি ডাউনলোড করা যায়। যার ফলে বর্তমানে এই অ্যাপটি সবার মাঝে খুবই জনপ্রিয়তা লাভ করেছে।
অবশ্যই পড়বেনঃ
পাশাপাশি এই অ্যাপে সরাসরি ইউটিউবে ভিডিও দেখা যায় এবং অন্যান্য প্ল্যাটফর্মের ভিডিওগুলো ফ্রিতে দেখার সুযোগ রয়েছে। এই কারণে অনেকেই এই ভিডিও ডাউনলোডার অ্যাপটি ব্যবহার করে থাকেন।
আমার জানামতে এই অ্যাপটি ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে খুবই কার্যকরী। কারণ অ্যাপটি ব্যবহার করে HD কোয়ালিটির ভিডিও ডাউনলোড করা যায়। এছাড়াও সরাসরি লাইভ স্ট্রিম দেখার সিস্টেম রয়েছে।
মুভি সহ অনেক ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাছাড়া ইউটিউব এর ভিডিওগুলো এই অ্যাপে শেয়ার করে সরাসরি ডাউনলোড করা যাবে।
এখানে ভিডিও ডাউনলোড করার পাশেই অডিও ডাউনলোড করতে পারবেন। যে কোন ভিডিওর অডিও কনভার্ট করে ডাউনলোড করার ফিচার রয়েছে। যার ফলে যে কোন গানের অডিও ডাউনলোড করে পরবর্তীতে আপনি অফলাইনে শুনতে পারবেন।
VidMate অ্যাপটির ফিচারঃ
- HD ভিডিও ডাউনলোড সুবিধা
- বিভিন্ন ফরম্যাট সাপোর্ট
- দ্রুত ডাউনলোড স্পিড
- MP3 কনভার্ট সুবিধা
- আকর্ষণীয় ইন্টারফেস
সুবিধাঃ
- ফ্রি ব্যবহার করা যায়।
- একাধিক ভিডিও একসাথে ডাউনলোড করা যায়।
এই অ্যাপ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। ব্রাউজার এ গিয়ে VidMate লিখে সার্চ করুন। তাদের অফিসিয়াল সাইট পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
২. Snaptube
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস গুলোর মধ্যে সবচেয়ে সেরা এপ্স হলো Snaptube। কারণ এই অ্যাপটি ব্যবহার করে ইউটিউব সহ ফেসবুক ও অন্যান্য সকল প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
যার কারণে এই অ্যাপটি আমি নিজেই ব্যবহার করি। কারণে এই অ্যাপের বিশেষ সুবিধা হল অন্যান্য সকল প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার সুযোগ দেয়।
যা অন্যান্য ভিডিও ডাউনলোডার অ্যাপ ব্যবহার করে করা যায় না। এছাড়া আরেকটি সুবিধা হল এই অ্যাপটি ব্যবহার করে খুব দ্রুত সময়ের ভিডিও ডাউনলোড করা যায়।
একসাথে দুইটি ভিডিও ডাউনলোড দিতে পারবেন। আবার এই অ্যাপ থেকে 4K ভিডিও পর্যন্ত ডাউনলোড করা যায়। তবে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে অনেক সময় অ্যাড দেখতে হয়।
তা না হলে ফ্রিতে ভিডিও ডাউনলোড করা যায় না। সাধারণত দুইটি ভিডিও পরপর ডাউনলোড করার ক্ষেত্রে একবার বিজ্ঞাপন দেখতে হয়। এরপর তারা ডাউনলোড করতে দেয়।
তবুও এই অ্যাপটি বেস্ট, কারণ এখানে সকল ধরনের প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার ফিচার রয়েছে।
Snaptube অ্যাপটির ফিচারঃ
- 144p থেকে 4K পর্যন্ত ভিডিও ডাউনলোড
- MP3 অডিও ডাউনলোড
- বিল্ট-ইন সার্চ সুবিধা
- দ্রুত ডাউনলোড প্রযুক্তি
৩. TubeMate
TubeMate দীর্ঘদিন ধরে ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে ভিডিও গান সহ, অডিও গান ডাউনলোড করা যায়।
এছাড়াও সরাসরি ইউটিউব এই অ্যাপটি ব্যবহার করে দেখা যায়। ইউটিউবের সকল ভিডিও গুলোই অ্যাপে দেখতে পারবেন,
পাশাপাশি খুব দ্রুত সময়ে ডাউনলোড পর্যন্ত করতে পারবেন। একসাথে দুইটি ভিডিও আবার অনেক সময় তিনটি ভিডিও ডাউনলোড করা যায়।
আর mp3 অডিও ডাউনলোড করার ক্ষেত্রে এক্সট্রা করে mp3 কনভার্টার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। তবে ভিডিও গান সরাসরি ডাউনলোড করা যায়।
এছাড়াও ভিডিও ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করার সুবিধা রয়েছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড চালু রাখতে পারবেন।
TubeMate অ্যাপটির ফিচারঃ
- ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড
- Pause ও Resume সুবিধা
- একাধিক ভিডিও ডাউনলোড
- HD ভিডিও সাপোর্ট
- দ্রুত ডাউনলোড স্পিড।
- সহজ নেভিগেশন।
৪. NewPipe – ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস
NewPipe একটি ওপেন-সোর্স অ্যাপ যা ইউটিউব ভিডিও দেখার পাশাপাশি ভিডিও ডাউনলোডের সুবিধা প্রদান করে।
এখানে আপনি বিজ্ঞাপন দেখা ছাড়াই সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। অন্যান্য অ্যাপস গুলো সাধারণত এড দেখায়, তারপরে ভিডিও ডাউনলোড করার সুযোগ দেয়।
তবে আপনি এখানে ফ্রিতেই বিজ্ঞাপন দেখা ছাড়া ভিডিও ও অডিও ডাউনলোড করে রাখতে পারবেন। এছাড়াও একটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে একাধিক ভিডিও ডাউনলোড করা যাবে। অর্থাৎ একই সঙ্গে দুই এর একাধিক ভিডিও একসাথে ডাউনলোড দিয়ে রাখতে পারবেন।
NewPipe অ্যাপটির ফিচারঃ
- বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা
- কম ডাটা ব্যবহার
- ব্যাকগ্রাউন্ড প্লে
- ভিডিও ও অডিও ডাউনলোড
সুবিধাঃ
- সম্পূর্ণ ফ্রি।
- ওপেন সোর্স হওয়ায় নিরাপত্তা বেশি।
৫. YTD Video Downloader
YTD Video Downloader মূলত কম্পিউটার ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় একটি সফটওয়্যার, তবে এর মোবাইল ভার্সন রয়েছে।
মোবাইল ভার্সন অ্যাপটি ইন্সটল করে সহজেই যে কোন প্লাটফর্ম থেকে ভিডিও অডিও ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি উচ্চমানের ভিডিও ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে।
তাছাড়াও ভিডিও কনভার্ট করার ফিচার রয়েছে। পাশাপাশি একাধিক ফরমেটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর ইন্টারফেস অনেকটা নরমাল এবং ব্যবহার করা সহজ।
ব্যবহারকারীরা সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবে এবং ভিডিও ডাউনলোড সুবিধা নিতে পারবে। যদিও এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করা যায়।
তবে প্রিমিয়াম ফিচারগুলো পেইড ভার্সনে পাওয়া যায়। এই অ্যাপ ডাউনলোড করার জন্য ব্রাউজারে গিয়ে অ্যাপটির নাম লিখে সার্চ করুন। তাদের অফিসিয়াল সাইট থেকেই অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
উপসংহার
আর্টিকেল আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। বিশেষ করে সেরা এপস গুলো সম্পর্কে ধারণা দিয়েছি।
যেগুলো হয়তো আপনি ব্যবহার করে ভিডিও ডাউনলোডিং সুবিধা নিতে পারবেন। যারা ভিডিও ডাউনলোড করতে পারছেন না, তারা উপরোক্ত অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন।
আর্টিকেলে উল্লেখিত সকল অ্যাপস গুলোই বর্তমানে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে ভালো ধরনের সুবিধা দিয়ে থাকে। এখন আপনার কোন অ্যাপের ইন্টারফেস পছন্দ হয়েছে, সেই অনুযায়ী ডাউনলোড করে ব্যবহার করুন।
তবে অ্যাপস গুলো অবশ্যই বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার আগে যাচাই বাছাই করে নিন। এপ্স গুলোতে কোন ধরনের ব্যক্তিগত তথ্য প্রদান করবেন না। সতর্কতা বজায় রেখে অ্যাপস গুলো ব্যবহার করুন।
FAQs – ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য কোন অ্যাপ সবচেয়ে জনপ্রিয়?
VidMate এবং Snaptube বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইউটিউব ভিডিও ডাউনলোড অ্যাপগুলোর মধ্যে রয়েছে। ইউটিউব ভিডিও MP3 হিসেবে ডাউনলোড করা যায়?
হ্যাঁ, অনেক ভিডিও ডাউনলোডার অ্যাপে MP3 ফরম্যাটে অডিও ডাউনলোড করার সুবিধা রয়েছে। Google Play Store-এ কি এসব অ্যাপ পাওয়া যায়?
সব অ্যাপ পাওয়া যায় না। অনেক ভিডিও ডাউনলোডার অ্যাপ অফিসিয়াল প্লে স্টোরে পাওয়া যায় না।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।























































