বর্তমান সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং ভিডিও কলে কথা বলার জন্য বিভিন্ন সোশ্যাল ও ভিডিও চ্যাট অ্যাপ ব্যবহার করা হয়।
এসব অ্যাপের মাধ্যমে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়।
তবে মনে রাখতে হবে, এসব অ্যাপের উদ্দেশ্য নিরাপদ সামাজিক যোগাযোগ ও বন্ধুত্ব তৈরি করা। অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে।
আর আমরা এখন আর্টিকেলটিতে মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলার এপস সম্পর্কে বিস্তারিত জানাবো।
কয়েকটি সেরা অ্যাপস রয়েছে, যেগুলো ব্যবহার করে বিশ্বের যেকোনো ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন এবং কথা বলতে পারেন।
বিশেষ করে মেয়েদের সাথেই চ্যাটিং করতে পারবেন এবং ভিডিও কলে কথা বলতে পারবেন। এবার চলুন সেই অ্যাপসগুলো সম্পর্কে বিস্তারিত কিছুটা জেনে আসি।
মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলার অ্যাপস
অনলাইনে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে থাকি। বিশেষ করে একে অপরের সাথে পরিচিত হই।
তবে আপনার অনেকেই এমন প্ল্যাটফর্ম খুঁজেন, যেখানে কথা বলা যায় এবং চ্যাটিং করা যায়, আবার ভিডিও কলে যোগাযোগ করা যায়।
অবশ্যই পড়বেনঃ
এমন কয়েকটি প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের এখন কিছুটা ধারণা দেবো। এই প্লাটফর্ম গুলো ব্যবহার করে আপনি বিশ্বের যে কোন প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারবেন এবং বন্ধু হতে পারবেন।
বর্তমান সময়ে অনলাইনে সহজেই একে অপরের সাথে কথা বলার মাধ্যমে বন্ধু হওয়া যায়। এছাড়াও অবসর সময়ের ক্ষেত্রে অনেকেই অনলাইনে বন্ধুদের সাথে যোগাযোগ করে থাকে এবং ভিডিও কলে কথা বলে থাকে।
বিশেষ করে আপনারা যারা অনলাইনে মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতে চান, তারা আজকের দেখানো অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন।
এখানে আপনি মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবেন। পাশাপাশি যোগাযোগ করতে পারবেন এবং নিজের কমিউনিকেশন স্কিল উন্নত করতে পারবেন। নিম্নে সেরা কয়েকটি ভিডিও কলে কথা বলার অ্যাপস সম্পর্কে জানানো হলোঃ
১. Azar
Azar বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও চ্যাট অ্যাপ। এখানে লাইভ ভিডিও চ্যাট করার সুবিধা রয়েছে। আপনি যে কোন মানুষের সাথে এখানে ভিডিও কলে কথা বলতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন।
তাছাড়াও এইচডি লাইভ ভিডিও কল করার ফিচার থাকছে। এর পাশাপাশি অ্যাপটিতে instant ট্রান্সলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ আপনি অন্য দেশের মানুষদের সাথে কথা বলার সময় ট্রান্সলেশন সুবিধা নিতে পারবেন।
এছাড়াও এই অ্যাপটিতে জেন্ডার ফিল্টার করার ফিচার রয়েছে। তবে এই ফিচারটি প্রিমিয়াম ভার্সনে পাবেন। এর মাধ্যমে আপনি সহজেই জেন্ডার সিলেকশন করে চ্যাটিং করতে পারবেন।
ধরুন আপনি চাইলেন মেয়েদের সাথে কথা বলবেন। সে ক্ষেত্রে প্রতিবার আপনার লাইভে মেয়েরাই আসবে। অর্থাৎ আপনি তখন মেয়েদের সাথেই যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কলে কথা বলতে পারবেন।
পাশাপাশি আপনি চাইলে আবার ছেলেদের সাথে চ্যাটিং করার জন্য জেন্ডার ফিল্টার ব্যবহার করতে পারেন। তখন আবার প্রতিবার চ্যাটিংয়ে শুধুমাত্র ছেলে ইউজারই পাবেন।
এভাবে জেন্ডার ফিল্টার ফিচারটি ব্যবহার করে নিজের ইচ্ছামত মানুষের সাথে চ্যাটিং করা যায়। এই অ্যাপটিতে নিরাপত্তা সিস্টেম খুবই ভালো।
আর একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে সেটি হল দেশভিত্তিক ফিল্টার। অর্থাৎ আপনি যেকোনো একটি নির্দিষ্ট দেশের মানুষের সাথে চ্যাটিং করতে পারবেন বা কথা বলতে পারবেন।
আর এই প্লাটফর্মের বা অ্যাপের অন্যতম সুবিধা হল এখানে খুবই দ্রুত মানুষের সাথে পরিচয় হওয়া যায়। তবে একটি অসুবিধা রয়েছে সেটি হল বেশিরভাগ ফিচার প্রিমিয়াম ভার্সনে রয়েছে।
এক্ষেত্র হয়তো আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে, অতিরিক্ত ফিচারগুলো ব্যবহার করার জন্য। তবে ফ্রি ফিচারগুলো ব্যবহার করেই কথা বলা যায় , ভিডিও চ্যাট করা যায় ও লাইভ ভিডিও করা যায়।
অ্যাপটি আপনি google play store থেকে সরাসরি ইন্সটল করতে পারবেন। ইতিমধ্যেই অ্যাপটি ১০০ মিলিয়ন এর বেশিবার ডাউনলোড হয়েছে। আর অ্যাপ এর রেটিং রয়েছে 3.5।
২. LivU – ভিডিও কলে চ্যাট করার অ্যাপস
LivU নতুন বন্ধু তৈরির জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও কল অ্যাপ। এখানে আপনি অ্যাপটা ব্যবহার করে নতুন নতুন বন্ধু বানাতে পারবেন।
পাশাপাশি মেসেজিং সিস্টেম রয়েছে, যার ফলে ২৪ ঘন্টা যেকোনো সময়ে মেসেজিং করতে পারবেন বা চ্যাটিং করতে পারবেন। এছাড়াও রেনডম ভিডিও চ্যাট করার সুবিধা আছে।
আপনি চাইলে Random Video Chat ফিচারের মাধ্যমে যেকোনো সময়ে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়াও ভিডিও কলে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করা যায়। পাশাপাশি বিউটি ক্যামেরা ফিল্টার রয়েছে, যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও এই অ্যাপটিতে আপনার কোন নতুন বন্ধু হলে তাকে গিফট পাঠাতে পারবেন। গিফট পাঠানোর সুবিধা রয়েছে, পাশাপাশি Text Chat পর্যন্ত করতে পারবেন।
এই অ্যাপটিও গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করা যাবে, ফ্রিতে একাউন্ট খোলা যায়। আর বেশিরভাগ ফিচার গুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে search এ গিয়ে LivU লিখে সার্চ করুন। অ্যাপটি ৫০ মিলিয়ন এর বেশিবার ডাউনলোড হয়েছে এবং অ্যাপের রেটিং ৪.৭।
৩. MICO: Go Live Streaming & Chat
মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলার এপস গুলোর মধ্যে আরেকটি সেরা এপস হল MICO। এই Mico শুধুমাত্র ভিডিও কল নয়, এটি একটি সোশ্যাল কমিউনিটি অ্যাপও।
অনেকটা এই অ্যাপটি ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মত ব্যবহার করা যায়। এখানে আপনি নিজস্ব প্রোফাইল খুলতে পারবেন এবং অন্য প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
পাশাপাশি ভিডিও চ্যাটের সুবিধা আছে, এছাড়াও লাইভ স্ট্রিম করতে পারবেন। এছাড়াও অন্য কোন প্রোফাইলকে এখানে ফলো করতে পারবেন।
গ্রুপ ভিডিও চ্যাট করার ফিচার পর্যন্ত রয়েছে। পাশাপাশি এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মত পোস্ট করতে পারবেন।
মূল কথা এটি একটি সোশ্যাল মিডিয়া কমিউনিটি অ্যাপ, যেখানে আপনি নতুন বন্ধু বানাতে পারবেন, মেসেজে চ্যাটিং করতে পারবেন , ভিডিও কলে কথা বলতে পারবেন এবং লাইভ স্ট্রিম পর্যন্ত করা যাবে।
৪. Tango: Live Stream, Video Chat
মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলার আরেকটি সেরা এপস হল Tango। এই অ্যাপটি দীর্ঘদিন ধরে ভিডিও যোগাযোগের জন্য পরিচিত। কারণ এখানে ভিডিও কলে সরাসরি যোগাযোগ করা যায়।
আর এই অ্যাপটি ভিডিও কল করার জন্যই পরিচিত। এখানে আপনি রেনডম মানুষের সাথেও সরাসরি ভিডিও কল করতে পারবেন।
অনেকটা tiktok এর মত এখানে চ্যাটিং করার সুবিধা রয়েছে। আপনি সরাসরি ভিডিও কলে কথা বলার পাশাপাশি মেসেজে এ কথা বলতে পারবেন। অর্থাৎ মেসেঞ্জার এর মত চ্যাটিং করার সুবিধা রয়েছে।
আর এখানে ভিডিও কলে ভালো সুবিধা পাওয়া যায়। এইচডি কোয়ালিটির ভিডিও করা যায়। এছাড়াও আপনি এখানে লাইভ স্ট্রিম সুবিধা পাচ্ছেন। নিজের ইচ্ছামত লাইভ স্টিম করতে পারবেন এবং ফলোয়ারদের কাছ থেকে গিফট নিতে পারবেন।
ফেসবুকের মত এখানে লাইভস্টিমে গিফট পাঠানোর সিস্টেম রয়েছে। এখানেও আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। বন্ধুদের সাথে চ্যাটিং করতে পারবেন এবং ফ্রি ভিডিও কলিং করা যাবে।
আর এই অ্যাপটি HD ভিডিও কল করার সুবিধা দেয়। যার কারণে এটি বর্তমানে অনেক জনপ্রিয়। গুগল প্লে স্টোর থেকেই অ্যাপটি সরাসরি মোবাইলে ইন্সটল করতে পারবেন।
তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাউনলোড করা যাবে। আমার জানা মতে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ১০০ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। আর অ্যাপ এর রেটিং আছে ৪.৪।
৫. Yubo: Make friends & chat now
Yubo তরুণদের মধ্যে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ অ্যাপ। এটি একটি নতুন অ্যাপ, যেটি অনেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মত কাজ করে।
এখানে আপনি নিজের প্রোফাইল বানাতে পারবেন এবং অপরিচিত মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম রয়েছে। পাশাপাশি এখানে ফেসবুকের মতোই পোস্ট করতে পারবেন এবং স্টোরি দিতে পারবেন।
এছাড়াও ম্যাসেজিং করার সুবিধা আছে, পাশাপাশি অডিও কল ও ফ্রি ভিডিও কল দিতে পারবেন। বিশেষ করে মেয়েদের সাথে এখানে চ্যাটিং করতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে থেকেই ডাউনলোড করা যাবে।
নতুন বন্ধু খুঁজতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
৬. Bigo Live
মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলার এপস গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হলো Bigo Live। কারণ এই অ্যাপটি বহুদিন ধরে ভিডিও কলিং সুবিধা দিয়ে আসছে।
আর এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সর্বোচ্চ পরিমাণ ডাউনলোড হয়েছে, প্রায়ই ৫০০ মিলিয়নের বেশি বার ডাউনলোড হয়েছে। আর অ্যাপের রেটিং ৪.৫। যা দেখে বুঝতেই পারছেন এই অ্যাপটি অনেক জনপ্রিয়।
প্রায় 500 মিলিয়নের বেশি মানুষজন এই অ্যাপটি ব্যবহার করে একে অপরের সাথে ভিডিও কলে কথা বলে থাকে এবং যোগাযোগ করে থাকে। তাছাড়া নতুন নতুন বন্ধু বানানোর জন্য এই অ্যাপটি বেস্ট।
কারণ এই অ্যাপটি অসংখ্য মানুষ ইউজ করে, আপনি বিশ্বের যেকোন দেশের মানুষের সাথে অ্যাপটি ব্যবহার করে কথা বলতে পারবেন এবং বন্ধু হতে পারবেন।
এছাড়াও এই অ্যাপের লাইভ স্টিম ফিচার আছে। লাইভ স্ট্রিম করার মাধ্যমে এই অ্যাপ থেকে ইনকাম পর্যন্ত করা যায়। এখানে আপনি স্পেশাল ফিল্টার ব্যবহার করে শুধুমাত্র মেয়েদের সাথেই ভিডিও কলে কথা বলতে পারবেন।
অনেক ধরনের ফিচার আছে, যেগুলো প্রিমিয়ামে পাওয়া যায়। তবে তাদের অ্যাপটিতে কিছু টাস্ক করে কয়েন কালেক্ট করা যায়। যেগুলো ব্যবহার করে আপনি প্রিমিয়াম ফিচার আনলক করতে পারবেন।
৭. OmeTV – Video Chat Alternative
বিশ্বের যে কোন রেনডম মানুষের সাথে ভিডিও কলে চ্যাটিং করতে চাইলে, এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। বিশেষ করে মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন এবং চ্যাটিং করতে পারবেন।
এখানে সাধারণত রেনডম যে কোন ইউজারের সাথে ভিডিও কলে কথা বলা যায়। সামনের ইউজার যদি কথা না বলতে চায়, সেক্ষেত্রে স্কিপ বাটনে ক্লিক করে ভিডিও কল বন্ধ করে দিতে পারে।
এছাড়াও অ্যাপটিতে ইচ্ছামতো দেশের মানুষের সাথে ভিডিও কলে কথা বলা যায়। আপনি ফিল্টার ব্যবহার করে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন।
এভাবেই এই অ্যাপটি ব্যবহার করেও আপনি মেয়ে সহজে কোন মানুষের সাথে কথা বলে বন্ধু হতে পারবেন।
ভিডিও চ্যাট অ্যাপ ব্যবহারের সময় যেসব বিষয় মাথায় রাখবেন
নিরাপদ অভিজ্ঞতার জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করুনঃ
- অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য দেবেন না।
- মোবাইল নম্বর, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য শেয়ার করবেন না।
- সন্দেহজনক আচরণ দেখলে ব্লক ও রিপোর্ট করুন।
- অ্যাপের প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন।
- ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে অভিভাবকের তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ এবং প্রতিটি অ্যাপের বয়স-সংক্রান্ত নীতিমালা মেনে চলুন।
উপসংহার
মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য বর্তমানে অনেক ধরনের অ্যাপস রয়েছে। তবে এগুলো ব্যবহার করার মূল উদ্দেশ্য হওয়া উচিত নিরাপদ সামাজিক যোগাযোগ ও নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া।
অনলাইনে যেকোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন, ব্যক্তিগত তথ্য গোপন রাখুন এবং অ্যাপের নিরাপত্তা নীতিমালা মেনে চলুন।
আমার ইতিমধ্যেই ৭টির বেশি মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলার এপস সম্পর্ক আলোচনা করেছি। এখন আপনার পছন্দমত অ্যাপস গুলো সিলেক্ট করে ব্যবহার করুন। কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে রাখতে পারেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।

























































