বর্তমান সময়ে অ্যাপস তৈরি করে ইনকাম করা বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যম। আগে একটি অ্যাপ তৈরি করতে প্রোগ্রামিং জানা বাধ্যতামূলক ছিল।
কিন্তু এখন AI, No-Code এবং Low-Code প্ল্যাটফর্মের কারণে খুব সহজেই মোবাইল অ্যাপ তৈরি করা সম্ভব। আপনি যদি সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করেন, তাহলে একটি সফল অ্যাপ থেকে মাসে ভালো পরিমাণ আয় করা সম্ভব।
আর এই জন্যই আমরা আজকের আর্টিকেলটিতে এপস তৈরি করে ইনকাম ইনকাম করার সেরা উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। যাতে করে আপনারা অ্যাপস তৈরি করে বিভিন্ন মাধ্যমে অনলাইনে আয় করতে পারেন।
অ্যাপস তৈরি করে কি সত্যিই ইনকাম করা যায়?
সত্যি কথা বলতে গেলে অ্যাপস তৈরি করে অবশ্যই ইনকাম করা যায়। যদি আপনার অ্যাপস তৈরি করার দক্ষতা থাকে, তাহলে অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে অ্যাপস পাবলিশ করে উপার্জন করতে পারবেন।
বিশেষ করে অ্যাপস বিক্রি করেই ইনকাম করা যায়। পাশাপাশি অ্যাপস তৈরি করার সার্ভিস প্রদান করেও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে আয়ের সুযোগ রয়েছে।
মূল কথা হলো অ্যাপস তৈরি করে ইনকাম করা যায়।এক্ষেত্রে আপনার সঠিক পরিকল্পনা ও অ্যাপস তৈরি করার দক্ষতা থাকতে হবে।
অবশ্যই পড়বেনঃ
আরেকটা কথা মনে রাখুন, শুধুমাত্র অ্যাপ তৈরি করলেই ইনকাম হবে না। আপনার অ্যাপটি মানুষের কোনো সমস্যা সমাধান করতে পারবে অথবা এমন কিছু সুবিধা দিবে, যা ব্যবহারকারীরা নিয়মিত ব্যবহার করবে।
তাহলে এই অ্যাপস তৈরি করে ইনকাম শুরু করা যায়। মূলত মানুষের উপকারে আসে এমন টাইপের অ্যাপস তৈরি করলেই দীর্ঘদিন এই সেক্টর থেকে উপার্জন করা সম্ভব।
তাই অ্যাপস তৈরি করার পূর্বে কিভাবে অ্যাপস তৈরি করে ইনকাম করা যায় তা সম্পর্কে জানুন। পাশাপাশি অ্যাপস তৈরি করার নিয়ম এবং কোডিং সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করুন।
কারণ কোডিং ও প্রোগ্রামিং জানলেই সহজে অ্যাপস তৈরি করা যায়। পাশাপাশি অনেক প্ল্যাটফর্ম পাবেন, যেগুলো আপনাকে অ্যাপস তৈরি করতে সাহায্য করবে।
এছাড়াও জেমিনি ও চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাপস তৈরির আইডিয়া নিতে পারেন এবং কিছু কোডিং লিখিয়ে নিতে পারেন।
অ্যাপস তৈরি করার জন্য কী কী লাগবে?
অ্যাপ তৈরি করতে আপনার নিচের বিষয়গুলো জানা থাকলে সুবিধা হবে।
- একটি ভালো আইডিয়া
- কম্পিউটার বা ল্যাপটপ
- ইন্টারনেট সংযোগ
- Android Studio অথবা No-Code Builder
- Google Play Console Account
- ডিজাইন করার জন্য Canva বা Figma
- AI টুল যেমন ChatGPT, Gemini ইত্যাদি
উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে জানা থাকলে সহজেই অ্যাপস তৈরি করা যায়। তবে অ্যাপস তৈরি করার ক্ষেত্রে সামান্য কিছু হলেও প্রোগ্রামিং ও কোডিং এ দক্ষতা থাকা লাগবে।
যদিও আপনি বিভিন্ন এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাপস তৈরি করে নিতে পারবেন। তবুও বিষয়গুলোতে ধারণা থাকলে অ্যাপস তৈরির ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় এবং নতুন নতুন বিভিন্ন আইডিয়া পাওয়া যায়।
অ্যাপস তৈরি করে ইনকাম করার উপায়
অ্যাপস তৈরি করে ইনকাম করার অনেক জনপ্রিয় উপায় ও মাধ্যম রয়েছে, যেগুলো এখন আপনাদের জানাবো।
এই উপায় গুলো অনুসরণ করে আপনি প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা প্রাথমিকভাবে আয় করতে পারবেন।
মূলত প্রথমদিকে অ্যাপস তৈরি করে পাবলিশ করে খুবই কম পরিমাণ ইনকাম হয়। তবে ধীরে ধীরে অ্যাপ এর পরিচিতি বাড়তে থাকলে ইনকামের পরিমাণ অনেকটা বেড়ে যায়।
আর এমন অ্যাপ তৈরি করতে হবে, যেগুলো মানুষের উপকারে আসে এবং মানুষজন অ্যাপটি বেশি ইউজ করে।
এতে করে অ্যাপটিতে প্রচুর ভিজিটর পাবেন এবং বিভিন্ন মাধ্যমে অনলাইনে আয় করতে পারবেন। নিম্নে এপস তৈরি করে ইনকাম করার উপায় গুলো তুলে ধরা হলোঃ
১. Google AdMob বিজ্ঞাপন
অ্যাপস তৈরি করার পর ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায় হল Google AdMob। এই প্লাটফর্মের মাধ্যমে আপনি নিজস্ব অ্যাপ এ বিজ্ঞাপন দেখাতে পারবেন।
বিজ্ঞাপন দেখিয়েই অ্যাপস থেকে ইনকাম করা যায়। গুগল প্লে স্টোরে লক্ষ লক্ষ অ্যাপস রয়েছে, যেখানে এই পদ্ধতিতে মালিকেরা ইনকাম করে থাকে। আপনার অ্যাপে যদি নিয়মিত ব্যবহারকারী থাকে,
তাহলে AdMob বিজ্ঞাপন দেখিয়ে প্রতিদিন আয় করা সম্ভব। এই পদ্ধতিতে খুব সহজেই গুগল থেকে সরাসরি আয় করা যায়।
আর এখানে আপনি লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন, যদি আপনার অ্যাপটি ভালো পরিচিত লাভ করে এবং আপনার অ্যাপে নিয়মিত ব্যবহারকারী আসে।
যত বেশি ব্যবহারকারী আপনার পাবলিশ করা অ্যাপটি ব্যবহার করবে, তত বেশি আপনার আয়ের সম্ভাবনা থাকবে।
এজন্য সকলকে বলবো এমন টাইপের অ্যাপ তৈরি করুন, যে অ্যাপ গুলো মানুষজন বেশি ইউজ করবে। আর আপনি এই প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন।
আমার জানামতে একজন প্রফেশনাল অ্যাপ ডেভেলপার নিজস্ব অ্যাপ্স তৈরি করে এই পদ্ধতিতে প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করে থাকে।
বিশেষ করে গেমিং অ্যাপ গুলোতে অনেক আয় হয়। কারণ আজকালের যুবক ছেলেমেয়েরা গেম খেলতে বেশি পছন্দ করে থাকে। আর এই কারণেই গেমিং অ্যাপ গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে অনেক বেশি উপার্জন করা যায়।
এই Google AdMob প্লাটফর্মটি বিভিন্ন টাইপের বিজ্ঞাপন দেখিয়ে থাকে যেমনঃ
- Banner Ads
- Interstitial Ads
- Rewarded Ads
- Native Ads
- App Open Ads
অ্যাপস তৈরি করার পর শুরুতেই যদি আপনি অনলাইন ইনকাম করতে চান, তাহলে বলব Google AdMob প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
এই প্ল্যাটফর্মের সাহায্যে আপনার অ্যাপটিতে মনিটাইজেশন নিতে পারবেন এবং সেখান থেকে দীর্ঘদিন ইনকাম করার সম্ভাবনা থাকে।
২. ইন-অ্যাপ পারচেজ
অ্যাপস তৈরি করে ইনকাম করার আরেকটি সেরা উপায় হল ইন-অ্যাপ পারচেজ। এই পদ্ধতিতে আপনি অ্যাপ এ থাকা প্রিমিয়াম ফিচারগুলো বিক্রি করে আয় করতে পারবেন।
যদি আপনার নিজস্ব অ্যাপে কোন প্রিমিয়াম ফিচার যুক্ত করেন, তাহলে সেগুলো টাকার বিনিময়ে বিক্রি করতে পারবেন। আর বিক্রি করার এই পদ্ধতিকেই ইন-অ্যাপ পারচেজ বলা হয়।
বিশেষ করে গেমিং অ্যাপ্লিকেশন গুলোতে ইন-অ্যাপ পারচেজ বেশি হয়ে থাকে। কারণ সেখানে গেমে বিভিন্ন ধরনের ফিচার ও কয়েন ক্রয় করার জন্য ইন-অ্যাপ পারচেজ করতে হয়। এ ধরনের আয়ের পরিমাণ অনেক সময় বিজ্ঞাপনের চেয়েও বেশি হয়।
এখন অনেকেই প্রশ্ন করেন কি কি ধরনের প্রিমিয়াম ফিচার যুক্ত করা যেতে পারে। আমি বলবো এমন ধরনের প্রিমিয়াম ফিচার যুক্ত করেন, যেগুলো মানুষ অ্যাপ থেকে ক্রয় করবে। উদাহরণস্বরূপঃ
- Premium Feature
- Coins
- Game Items
- Extra Storage
- VIP Membership
৩. পেইড অ্যাপ বিক্রি
আপনি চাইলে অ্যাপ তৈরি করে সেগুলো বিক্রি করার মাধ্যমে এককালীন ইনকাম করতে পারেন। যদি আপনার অ্যাপস তৈরি করার পরিপূর্ণ দক্ষতা থাকে, তাহলে আপনি কম সময়ের মধ্যে অনেক বেশি অ্যাপস তৈরি করতে পারবেন।
আর সেই এপস গুলো গ্রাহকদের কাছে বিক্রয় করে আয় করতে পারবেন। এমন অ্যাপস তৈরি করুন, যেগুলো একবার বানালে বারবার বিক্রি করা যায়।
তাহলে একই অ্যাপ বিক্রি করে অনেক বেশি আয় করা যাবে। তবে আপনি চাইলে ভিন্ন ভিন্ন অ্যাপস তৈরি করেও বড় বড় কোম্পানির কাছে বিক্রি করতে পারবেন।
যেখান থেকে প্রচুর মুনাফা অর্জনের সুযোগ থাকে। কারণ কোম্পানিগুলো অনেক বেশি টাকা দিয়ে অ্যাপস গুলো কিনে থাকে।
এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে অ্যাপস তৈরি করার কাজ করতে পারেন। আপনি তাদের আইডিয়া মত অ্যাপস তৈরি করে দিবেন এবং ভালো পরিমাণ স্যালারি নিতে পারবেন।
এভাবে এই উপায়েও প্রচুর আয় করা যায়। প্রথমত অ্যাপ তৈরি করুন, এরপর অ্যাপটির পরিচিতি বাড়ান। তারপর আপনি চাইলে গ্রাহকের কাছে সেই অ্যাপটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে পারেন।
এভাবে অ্যাপ তৈরি করে মাস শেষে দুই থেকে তিন লাখ টাকার বেশি আয় করা সম্ভব। এক কথায় আপনি যদি অ্যাপস তৈরিতে দক্ষ হয়ে থাকেন এবং আপনার অ্যাপস তৈরি করার আইডিয়া থাকে। তাহলে এই উপায়ে ইনকাম করা সম্ভব।
৪. অ্যাফিলিয়েট মার্কেটিং করুন অ্যাপসে
যদি আপনার নিজস্ব অ্যাপ থাকে, তাহলে সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং সার্ভিস প্রদান করতে পারেন। আপনারা হয়তো জানেন এফিলেট মার্কেটিং করে অনেকভাবে উপার্জন করা যায়।
আর এফিলিয়েট মার্কেটিং করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যায়, যেখানে প্রচুর ট্রাফিক আসে বা সেই প্ল্যাটফর্মটি গ্রাহক ব্যবহার করে।
মূল কথা আপনার অ্যাপ এ প্রচুর গ্রাহক আসলে সেখানে আপনি এফিলিয়েট লিংক শেয়ার করতে পারেন। যার ফলে আপনি নির্দিষ্ট কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রচুর কমিশন আয় করতে পারবেন।
আপনার কোন জনপ্রিয় এপ্লিকেশন অনলাইনে পাবলিশ করার থাকলে সেখানে এই পদ্ধতিতে আয় করুন। অনেক সময় এই পদ্ধতিতে সবচেয়ে বেশি আয় হয়।
৫.সাবস্ক্রিপশন মডেল
অ্যাপস তৈরি করে ইনকাম করার জনপ্রিয় উপায় হল সাবস্ক্রিপশন মডেল। অর্থাৎ এখানে আপনি নিজের অ্যাপে বিভিন্ন প্রিমিয়াম ফিচার ব্যবহার করার জন্য গ্রাহকদের সাবস্ক্রিপশন প্যাক অফার করতে পারেন।
গ্রাহকরা যদি প্রিমিয়াম ফিচার পছন্দ করে থাকে, সেক্ষেত্রে তারা এক বছরের অথবা মাসিক সাক্রিপশন প্যাক ক্রয় করতে পারে।
এভাবেই সাবস্ক্রিপশন মডেল পদ্ধতিতে অ্যাপস তৈরি করে অনলাইন আয় করা যায়। এজন্য অ্যাপসটিতে আকর্ষণীয় কিছু ফিচার যুক্ত করতে হবে।
পাশাপাশি এমন কিছু প্রিমিয়াম অপশন থাকতে হবে, যেগুলো গ্রাহক বেশি পছন্দ করে এবং ব্যবহার করতে চায়।
তাহলে বুঝতে পারছেন অ্যাপস তৈরি করে এই মাধ্যমেও উপার্জনের সুযোগ আছে। সাবস্ক্রিপশন পদ্ধতি বিভিন্ন টাইপের অ্যাপে চালু করতে পারেন যেমনঃ
- শিক্ষা অ্যাপ
- মেডিটেশন অ্যাপ
- ফিটনেস অ্যাপ
- নিউজ অ্যাপ
- AI Tool App
যদি ব্যবহারকারী দীর্ঘদিন অ্যাপ ব্যবহার করে, তাহলে নিয়মিত আয় নিশ্চিত হবে।
৬. স্পন্সরশিপ নিন
আপনার নিজস্ব অ্যাপটিতে প্রচুর ব্যবহারকারী থাকলে সেখানে আপনি স্পন্সরশিপ পদ্ধতিতে উপার্জন শুরু করতে পারেন। কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রোডাক্টের স্পন্সর করে দিতে পারবেন।
যার ফলে তারা আপনাকে হাজার হাজার টাকা অথবা অনেক সময় লক্ষ লক্ষ টাকা পর্যন্ত স্পন্সরশিপের জন্য দিতে পারে।
সর্বশেষে বলবো আপনার অ্যাপটি যদি জনপ্রিয় হয়, তাহলে এই পদ্ধতিতে আয় করা সম্ভব। অন্যথায় এই পদ্ধতিতে খুব বেশি আয় করতে পারবেন না। তাই অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি করুন, পরিচিতি বাড়াতে থাকুন।
৭. ডিজিটাল পণ্য বিক্রি
অ্যাপের মাধ্যমে নিজস্ব ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। এভাবেও ইনকাম করা যেতে পারে। এক্ষেত্রে আপনার ডিজিটাল প্রোডাক্ট বা পণ্যগুলো আকর্ষণীয় হতে হবে।
আর প্রচুর মার্কেটিং করতে হবে, যাতে করে আপনার ডিজিটাল প্রোডাক্ট গুলো সম্পর্কে মানুষজন জানতে পারে। আর প্রোডাক্ট কেনার লিংক হিসেবে আপনার অ্যাপের লিংক দিতে পারেন।
এভাবেই ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে অ্যাপ থেকে উপার্জন করা যায়। অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা পণ্য বিক্রয় করতে পারেন। উদাহরণস্বরূপঃ
- ই-বুক
- কোর্স
- টেমপ্লেট
- ডিজাইন
- নোটস
৮. নিজের ব্যবসার অ্যাপ তৈরি
অনেকেই সরাসরি অ্যাপ বিক্রি না করে নিজের ব্যবসার জন্য অ্যাপ তৈরি করেন। এই পদ্ধতিতে আপনি নিজের অ্যাপে নিজের ব্যবসা প্রচার করে আয় করতে পারবেন।
বর্তমানে ব্যবসা সহ সকল কিছুই অনলাইন ভিত্তিক হয়ে গেছে। এখন মানুষজন শপিং করার ক্ষেত্রেও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে থাকে।
তাই আপনি যদি ব্যবসার জন্য নিজস্ব অ্যাপস তৈরি করেন, তাহলে সেখান থেকেই প্রোডাক্টের অর্ডার নিতে পারবেন এবং প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন।
তাই সর্বশেষে বলব নিজের ব্যবসার প্রোডাক্ট অনলাইনে বিক্রি করার জন্য অ্যাপস তৈরি করুন। যদি আপনার প্রোডাক্ট বিক্রি করার ব্যবসা থাকে, তাহলে ই-কমার্স অ্যাপ তৈরি করুন।
পাশাপাশি অন্যান্য ব্যবসা থাকলে সেই অনুযায়ী অ্যাপস তৈরি করে নিতে পারেন। এভাবেই অ্যাপস তৈরি করে ইনকাম করা যেতে পারে।
অ্যাপস তৈরি করার সহজ উপায়
বর্তমানে মূলত তিনটি পদ্ধতিতে অ্যাপ তৈরি করা যায়। এই পদ্ধতি গুলো অনুসরণ করে সহজেই যে কোন টাইপের অ্যাপস তৈরি করতে পারবেন। নিম্নে পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত কিছুটা ধারণা দেওয়া হলঃ
১. কোডিং করে অ্যাপ তৈরি
যদি আপনি Java, Kotlin, Flutter অথবা React Native জানেন তাহলে সম্পূর্ণ নিজের মতো করে অ্যাপ তৈরি করতে পারবেন।এটি সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হলেও শেখার জন্য কিছু সময় লাগে।
তবে এই পদ্ধতি জানা থাকলে অ্যাপস তৈরি করা সহজ হয়, নিজের মন মত বা ইচ্ছামতো অ্যাপস তৈরি করা যায়। পাশাপাশি নিজের পরিকল্পনা অনুযায়ী অ্যাপস তৈরি করতে পারবেন। যখন ইচ্ছা অ্যাপস এ কিছু পরিবর্তন করতে পারবেন।
তাই সকলকে বলবো অ্যাপস তৈরি করতে হলে প্রথমে কোডিং সম্পর্কে দক্ষতা অর্জন করুন। হয়তো শিখতে সময় লাগবে, তবে এই স্কিল থাকলে আপনি সারা জীবন বিভিন্ন মাধ্যমে অনলাইন থেকেই উপার্জন করতে পারবেন।
২. No-Code App Builder ব্যবহার
যারা কোডিং জানেন না, তারা নিচের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন। কারণ নিচের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে অ্যাপ তৈরি করা যায়। তবে প্রিমিয়াম টাইপের অ্যাপ গুলো সহজে তৈরি করা যায় না।
আপনি বেসিক অ্যাপ গুলো নিচের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে তৈরি করতে পারবেন। যদি কোডিং বা প্রোগ্রামিং জানেন, সে ক্ষেত্রে হয়তো প্রিমিয়াম অ্যাপ গুলো তৈরি করতে পারবেন।
- AppGeyser
- Kodular
- MIT App Inventor
- Glide
- Adalo
- Thunkable
আর এই সকল প্লাটফর্ম গুলো থেকে অ্যাপ তৈরি করতে হলে কিছুটা টাকা খরচ হতে পারে। মূল কথা আপনি তাদের থেকে অ্যাপ তৈরি করে নিচ্ছেন।

যার ফলে আপনাকে অর্থ ব্যয় করতে হবে। এসব প্ল্যাটফর্মে ড্র্যাগ-এন্ড-ড্রপ পদ্ধতিতে অ্যাপ তৈরি করা যায়।
৩. AI দিয়ে অ্যাপ তৈরি
২০২৬ সালে AI ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই সাধারণ অ্যাপ তৈরি করা সম্ভব। তবে প্রিমিয়াম কোয়ালিটির এপ্স গুলো তৈরি করা যায় না। শুধুমাত্র বেসিক টাইপের এপ্স গুলো আপনি এআই এর সাহায্য নিয়ে তৈরি করতে পারবেন।
AI প্ল্যাটফর্ম গুলো আপনাকে অ্যাপস তৈরি করার আইডিয়া দিবে এবং ধারণা দিবে। পাশাপাশি অ্যাপস তৈরি করার জন্য কোডিং পর্যন্ত লিখে দিতে পারবে। এছাড়াও অনেক এআই প্ল্যাটফর্ম সরাসরি বেসিক অ্যাপ তৈরি করে দেয়।
AI ব্যবহার করে আপনিঃ
- কোড লিখতে পারবেন
- ডিজাইন তৈরি করতে পারবেন
- বাগ ঠিক করতে পারবেন
- আইকন বানাতে পারবেন
- অ্যাপের বর্ণনা লিখতে পারবেন
কোন ধরনের অ্যাপ থেকে সবচেয়ে বেশি আয় হয়?
বর্তমানে নিচের ক্যাটাগরির অ্যাপগুলোর চাহিদা সবচেয়ে বেশি। আর এই অ্যাপসগুলো যদি আপনি তৈরি করেন, তাহলে অনেক বেশি উপার্জন করতে পারবেন।
- AI অ্যাপ
- শিক্ষা অ্যাপ
- অনলাইন কোর্স অ্যাপ
- ভিডিও এডিটিং অ্যাপ
- ফটো এডিটর
- স্বাস্থ্য ও ফিটনেস অ্যাপ
- ফিন্যান্স অ্যাপ
- বাজেট ম্যানেজার
- টু-ডু লিস্ট
- নোট অ্যাপ
- গেমিং অ্যাপ
- ভাষা শেখার অ্যাপ
- ইসলামিক অ্যাপ
- QR Scanner
- PDF Reader
Google Play Store-এ অ্যাপ প্রকাশ করার নিয়ম
অ্যাপ তৈরি করার পরে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- প্রথমেই নিজস্ব Google Play Console Account খুলুন।
- এবার অ্যাপের নাম নির্ধারণ করুন।
- সুন্দর আইকন তৈরি করুন।
- Feature Graphic যোগ করুন।
- Screenshots আপলোড করুন।
- App Description লিখুন।
- Privacy Policy যুক্ত করুন।
- APK অথবা AAB আপলোড করুন।
- রিভিউয়ের জন্য সাবমিট করুন।
অনুমোদন পাওয়ার পরে অ্যাপটি Play Store-এ প্রকাশিত হবে।
শেষ কথাঃ উপসংহার
বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে ইনকাম করার অনেক পদ্ধতি ও উপায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো অ্যাপস তৈরি করে ইনকাম করা।
কারণ এই উপায়ে অনলাইনে আনলিমিটেড আয় করা যায়। আর অ্যাপ তৈরি করা খুবই সহজ, কারণ বর্তমানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো অ্যাপস তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি আপনি পেইড সার্ভিস নিয়েও অ্যাপ তৈরি করে নিতে পারবেন।
আর আপনার যদি অ্যাপস তৈরি করার দক্ষতা থাকে বা প্রোগ্রামিং জানা থাকে। তাহলেতো অ্যাপ তৈরি করা আপনার কাছে আরো সহজ। আর এজন্যই বলব অ্যাপস তৈরি করে ইনকাম করা যায়।
তবে সঠিক পরিকল্পনা ও ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমি অনেকগুলো উপায় বলে দিয়েছি, যার মাধ্যমে আপনি অ্যাপস থেকে আয় করতে পারবেন।
অ্যাপস তৈরি করার পূর্বে গভীর পরিকল্পনা করুন এবং অনলাইন মার্কেটে রিসার্চ করুন। তাহলে আপনি অ্যাপস তৈরি করে সফল হতে পারবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






















































