অনলাইনে নিজের ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেল থেকে আয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে Google AdSense অন্যতম।
আপনি যদি জানতে চান গুগল এডসেন্স কী, এর কাজ কী এবং কীভাবে AdSense থেকে ইনকাম করা যায়, তাহলে এই বিস্তারিত গাইডটি আপনার জন্য।
এই আর্টিকেলে Google AdSense সম্পর্কে A to Z তথ্য, আবেদন করার নিয়ম, ইনকাম বাড়ানোর কৌশল সম্পর্কে বিস্তারিত জানাবো।
যাতে করে আপনারা ঘরে বসেই অনলাইনে গুগল এডসেন্স থেকে উপার্জন করতে পারেন। ইনকাম করার অনেক মেথড রয়েছে, যেগুলো এখন আপনাদের শিখিয়ে দেব।
গুগল এডসেন্স কি?
Google AdSense হলো গুগলের একটি অফিসিয়াল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল বা অন্যান্য অনুমোদিত কনটেন্টে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করা যায়।
সহজভাবে বলতে গেলে, আপনার ওয়েবসাইটে গুগল বিভিন্ন বিজ্ঞাপন দেখায়। ভিজিটররা সেই বিজ্ঞাপন দেখলে বা বিজ্ঞাপনের সাথে ইন্টারঅ্যাক্ট করলে আপনি নির্দিষ্ট পরিমাণ আয় করেন।
আর এভাবেই গুগল এডসেন্স থেকে আয় করা যায়। গুগল এডসেন্স একাউন্টে সর্বনিম্ন ১০০ ডলার ব্যালেন্স হলেই উত্তোলন করা যায়। ব্যাংক ট্রান্সফার সহ আরো অন্যান্য পদ্ধতিতে ব্যালেন্স উত্তোলন করতে পারবেন।
গুগল এডসেন্স এর কাজ কি?
গুগল এডসেন্সের প্রধান কাজ হলো বিজ্ঞাপনদাতা এবং প্রকাশকের (Publisher) মধ্যে সংযোগ তৈরি করা। মূলত গুগল এডসেন্স এর মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা যায় এবং পাশাপাশি নিজের ব্লগিং ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা যায়।
অবশ্যই পড়বেনঃ
আপনার যদি কোন ব্যবসার প্রোডাক্ট থাকে, তাহলে সেটি আপনি গুগল এডসেন্স ব্যবহার করে বিজ্ঞাপন এর মাধ্যমে প্রচার করতে পারেন। এক্ষেত্রে কিছু টাকা খরচ হয়।
আর আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন গুগল এডসেন্স বিভিন্ন প্ল্যাটফর্মে দেখাবে। এর ফলে আপনার ব্যবসার প্রোডাক্টের প্রচার হবে এবং যেই ওয়েবসাইট গুলোতে বিজ্ঞাপন দেখানো হবে,
সেখানে ওয়েবসাইট গুলো বিজ্ঞাপন দেখিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবে। আরও অনেক ধরনের কাজ রয়েছে যা গুগল এডসেন্স করে থাকে। যেমনঃ
- ওয়েবসাইটে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো
- বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া
- বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের একটি অংশ প্রকাশককে প্রদান করা
- বিজ্ঞাপনের মান ও নিরাপত্তা নিশ্চিত করা
- স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপনের সাইজ ও অবস্থান অপটিমাইজ করা
অর্থাৎ, আপনাকে আলাদা করে বিজ্ঞাপন সংগ্রহ করতে হয় না। সবকিছু Google নিজেই পরিচালনা করে। তাহলে বুঝতে পারছেন গুগল এডসেন্স এর কাজ কি?
আর এই গুগল এডসেন্স থেকেই বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। যা এখন আপনাদের বিস্তারিত জানাবো।
গুগল এডসেন্স থেকে ইনকাম করার উপায়
বর্তমানে AdSense থেকে বিভিন্নভাবে আয় করা সম্ভব। যদি আপনার ইনকামের উপায় গুলো যেন থাকে, তাহলে অবশ্যই google এডসেন্স থেকেই ডেইলি আয় করতে পারবেন।
অনেকেই গুগল এডসেন্স ব্যবহার করে প্রতিদিন ২০০ ৫০০ টাকা বা তার বেশি উপার্জন করে থাকে। মূলত গুগল এডসেন্স ডলার ভিত্তিক পেমেন্ট দিয়ে থাকে।
প্রতি মাসে ১০০ ডলার পূর্ণ হলেই আপনি ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর ইনকামের জন্য আপনার সঠিক কৌশল ও উপায় গুলো জানতে হবে, নিম্নে গুগল এডসেন্স থেকে ইনকামের উপায় জানানো হলোঃ
১. ব্লগ বা ওয়েবসাইট তৈরি করুন
গুগল এডসেন্স থেকে ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায় হল ব্লগিং ওয়েবসাইট তৈরি করা। আপনি যদি ব্লগিং সেক্টরে দক্ষ হয়ে থাকেন, সে ক্ষেত্রে ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে পারেন।
আর ব্লগিং ওয়েবসাইট থেকেই ইনকাম করা সম্ভব। ব্লগিং ওয়েবসাইটে গুগল এডসেন্স অনুমোদন নিয়ে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ডেইলি আয় করতে পারবেন।
তবে ক্ষেত্রে ব্লগিং ওয়েবসাইট সঠিকভাবে তৈরি করতে হবে এবং নিয়মিত কনটেন্ট পাবলিশ করতে হবে। যাদের মূলত কনটেন্ট রাইটিং করার দক্ষতা রয়েছে এবং নিয়মিত লেখালেখি করেন তারাই এই সেক্টরে সফল হতে পারবেন।
ব্লগিং ওয়েবসাইট খুলে প্রথম দিন থেকেই ইনকাম শুরু হয় না, আপনাকে ধৈর্য সহকারে দীর্ঘদিন ধরে লেখালেখি করতে হয় এবং ওয়েবসাইটে ভিজিটর আনতে হয়।
নিয়মিত কনটেন্ট লিখে পাবলিশ করলে ওয়েবসাইটে ভিজিটর বাড়ে এবং google এডসেন্সের জন্য আবেদন করা যায়। আপনি কন্টেন্ট বিভিন্ন ভাষায় লিখতে পারেন।
ইংরেজি ও বাংলায় দুই ভাষাতেই কনটেন্ট লিখে আয় করা যাবে। আপনি যেই ভাষাতে পারদর্শী সেই ভাষাতেই কনটেন্ট লিখুন। তবে ইংরেজিতে কন্টেন্ট লিখে পাবলিশ করলে বেশি ইনকাম করা যায়।
কারণ ইংরেজি কনটেন্ট এর চাহিদা বেশি। পাশাপাশি আপনার যে বিষয়গুলোতে লিখতে ভালো লাগে, সেই বিষয়গুলো নিয়েই লেখালেখি করুন। বিভিন্ন টপিকে লিখতে পারেন।
অনেকেই আছেন যারা টেকনোলজি বিষয়ে ভালো জানেন, তারা চাইলে টেকনোলজি বিষয় নিয়ে ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং করতে পারেন।
এভাবে ধীরে ধীরে কন্টেন্ট লেখার মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটর বিক্রি করতে হয়। সর্বশেষে ব্লগিং সাইট থেকে উপার্জনের জন্য আপনাকে গুগল এডসেন্স আবেদন করতে হবে।
seo অপটিমাইজ ও হাই কোয়ালিটির আর্টিকেল লিখলে খুব সহজেই গুগল এডসেন্স অনুমোদন পাওয়া যায়। আর একবার অনুমোদন পেলেই আপনি নিজের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে পারবেন,
আর সেখান থেকে আপনার হয়তো ডেইলি ২০০ থেকে ৫০০ টাকা বা তার বেশি উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে।
প্রথমদিকে ইনকাম সাধারণত কম হয় তবে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এখন অনেকের প্রশ্ন কোন কোন বিষয়ে লেখালেখি করব। আপনি বিভিন্ন ধরনের টপিকে লেখালেখি শুরু করতে পারেন যেমনঃ
- প্রযুক্তি
- টেকনোলজি
- শিক্ষা
- স্বাস্থ্য
- ভ্রমণ
- মোবাইল প্রাইস
- রেসিপি
- ব্যবসা
- গেম নিউজ
- ফিন্যান্স
উচ্চমানের এবং নিয়মিত কনটেন্ট প্রকাশ করলে ট্রাফিক বাড়বে এবং আয়ও বৃদ্ধি পাবে। আর একটা কথা জেনে রাখুন ব্লগিং সাইট তৈরি করতে হলে কিছু টাকা খরচ করতে হয়।
আপনারা হয়তো আগে থেকেই জানেন ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন ক্রয় করতে হয়, পাশাপাশি হোস্টিং ক্রয় করার প্রয়োজন হয়।
তবে কম খরচে ওয়েবসাইট তৈরি করতে চাইলে শুধুমাত্র ডোমেইন কিনে ব্লগার ডট কমে কানেক্ট করতে পারেন।
এক্ষেত্রে কিছু টাকা কম খরচ হয়। আর যদি হোস্টিং ক্রয় করেন, সে ক্ষেত্রে ৩ থেকে ৪ হাজার টাকার বেশি খরচ হতে পারে।
২. ইউটিউব চ্যানেল থেকে ইনকাম
আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে YouTube Partner Program-এর মাধ্যমে AdSense ব্যবহার করে আয় করতে পারবেন।
যাদের মূলত ভিডিও বানানোর দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু চাইলে এই উপায়ে গুগল এডসেন্স থেকে আয় করতে পারেন। ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য গুগল এডসেন্সে আবেদন করতে হয়।
ইউটিউবের শর্ত অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ভিউজ ও সাবস্ক্রাইবার হলেই গুগল এডসেন্স আবেদন করা যায়। আর ইউটিউব মনিটাইজেশন পেয়ে ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন।
ইউটিউব থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে অনেক বেশি আয় করা যায়। যদি আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে, তাহলে প্রতি মাসে আপনি লক্ষ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন।
আমার জানামতে একজন প্রফেশনাল ইউটিউবার প্রতিমাসে ৫ থেকে ১০ লক্ষ টাকার বেশি উপার্জন করে থাকে।
আপনিও এমন উপার্জন শুরু করতে পারেন, সে ক্ষেত্রে আকর্ষণীয় এবং হাই কোয়ালিটির ভিডিও বানিয়ে আপলোড করতে হবে।
আর পাশাপাশি ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স মনিটাইজেশন থাকতে হবে। অনেক ধরনের বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, উদাহরণস্বরূপঃ
- টেক ভিডিও
- টিউটোরিয়াল
- শিক্ষা
- গেমিং
- রিভিউ
- মোবাইল রিভিউ
- প্রোডাক্ট রিভিউ
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরো অনেক ধরনের টপিকের উপর ভিডিও তৈরি করতে পারেন।
৩. নিউজ ওয়েবসাইট
নিয়মিত সংবাদ প্রকাশ করলে প্রচুর ট্রাফিক পাওয়া যায়। বেশি ট্রাফিক মানেই বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ বেশি। আর এ ধরনের ওয়েবসাইট থেকে প্রচুর ইনকাম হয়।
আর এজন্য আপনারা নিউজ টাইপের ওয়েবসাইট বানাতে পারেন। এক্ষেত্রে ইনকামের সম্ভাবনা বেশি থাকে, বেশি বেশি বিজ্ঞাপন দেখাতে পারবেন।
আর নিউজ টাইপের ওয়েবসাইটে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া যায়। যার ফলে অনেক বেশি আয় হয়।
এজন্য নিউজ টাইপের ওয়েবসাইটে google এডসেন্স এর অনুমোদন নিন এবং বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আনলিমিটেড ইনকাম করুন। এভাবে নিউজ ওয়েবসাইট ব্যবহার করে গুগল এডসেন্স থেকে ইনকাম করা যায়।
৪. টুলস ওয়েবসাইট
গুগল এডসেন্স থেকে ইনকাম করার আরেকটি সেরা উপায় হল টুলস ওয়েবসাইট। টুলস টাইপের ওয়েবসাইটে প্রচুর ভিজিটর পাওয়া যায়, বিশেষ করে বাইরের দেশ থেকে ভিজিটর আসে।
যার ফলে ইনকামের পরিমাণ অনেকটা বেড়ে যায়। আর টুলস ওয়েবসাইটে সহজেই গুগল এডসেন্স অনুমোদন পাওয়া যায়।
এর ফলে আপনি টুলস ওয়েবসাইট তৈরি করেও গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন। অনেক ধরনের টুলস ওয়েবসাইট বানানো যায়।
বিশেষ করে অনলাইন ক্যালকুলেটর, PDF Tool, Image Tool, AI Tool ইত্যাদি টাইপের টুলস ওয়েবসাইট বানাতে পারেন।
৫. ইংরেজি কনটেন্ট
বাংলা কনটেন্টের তুলনায় অনেক ক্ষেত্রে ইংরেজি কনটেন্টে বিজ্ঞাপনের মূল্য বেশি হয়ে থাকে, বিশেষ করে উচ্চমূল্যের আন্তর্জাতিক বিষয়ভিত্তিক ট্রাফিক পেলে ইনকামের পরিমাণ বেড়ে যায়।
যার ফলে আপনি বাংলা কনটেন্টের তুলনায় ইংরেজিতে কনটেন্ট লিখে বেশি ইনকাম করতে পারেন। এজন্য আপনাকে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বানাতে হবে।
যার ফলে আপনি বিভিন্ন দেশের ভিজিটর ওয়েব সাইটে পাবেন। এজন্য ইন্টারন্যাশনাল বিষয়ভিত্তিক টপিক নিয়ে আর্টিকেল রাইটিং করতে হবে।
আর কনটেন্ট অবশ্যই ইংরেজিতে হতে হবে। এই উপায়ে গুগল এডসেন্স থেকে অধিক পরিমাণ ইনকাম করা যায়।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
গুগল এডসেন্স একাউন্ট খোলা খুবই সহজ। সরাসরি গুগল এডসেন্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জিমেইল দিয়ে সাইন আপ করতে পারবেন। নিম্নের ধাপ গুলো অনুসরণ করে গুগল এডসেন্স একাউন্ট খুলুন।
- সর্বপ্রথম যেকোনো ব্রাউজারে গিয়ে google AdSense লিখে সার্চ করুন।
- প্রথমেই আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন, এবার গুগল এডসেন্স ওয়েবসাইটে ভিজিট করুন।
- এখন আপনি Get started নামক অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।

- এখানে ক্লিক করেই সরাসরি জিমেইল দিয়ে গুগল এডসেন্স একাউন্ট খুলতে পারবেন।
- গুগল এডসেন্স একাউন্ট খোলা হয়ে গেলে একাউন্ট সেটিং থেকে প্রোফাইল সেটআপ করে নিবেন।
- কারণ সঠিক ভাবে প্রোফাইল সেটআপ না করলে, গুগল এডসেন্স অনুমোদন পাওয়া যায় না।
এভাবে সহজেই গুগল এডসেন্স একাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইট সহ বিভিন্ন প্লাটফর্মে মনিটাইজেশন নিয়ে আয় করতে পারবেন।
গুগল এডসেন্স অনুমোদন পাওয়ার নিয়ম
AdSense Approval পাওয়ার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে। পাশাপাশি কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। এ বিষয়গুলো সঠিকভাবে ঠিক না করলে মনিটাইজেশন পাওয়া যায় না। নিম্নে গুগল এডসেন্স অনুমোদন পাওয়ার নিয়ম জানানো হলোঃ
- ইউনিক কনটেন্ট লিখুন
- কপি করা কনটেন্ট ব্যবহার করবেন না
- About Us পেজ রাখুন
- Contact পেজ রাখুন
- Privacy Policy যুক্ত করুন
- Terms & Conditions রাখুন
- ওয়েবসাইটে সহজ নেভিগেশন নিশ্চিত করুন
- মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন ব্যবহার করুন
- পর্যাপ্ত মানসম্মত কনটেন্ট প্রকাশ করুন
উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে ওয়েবসাইটে গুগল এডসেন্স আবেদন করবেন। তাহলে সহজেই গুগল এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন।
উপসংহারঃ শেষ কথা
Google AdSense অনলাইন আয়ের একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে সফল হতে হলে শুধু বিজ্ঞাপন বসালেই হবে না,
প্রয়োজন মানসম্মত ও মৌলিক কনটেন্ট, কার্যকর SEO, দ্রুতগতির ওয়েবসাইট এবং নিয়মিত ট্রাফিক বৃদ্ধি। দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে কাজ করলে AdSense থেকে একটি স্থায়ী আয়ের উৎস গড়ে তোলা সম্ভব।
এজন্য সকলকে বলবো ধৈর্য ধরে অনলাইনে কাজ করুন, সফল হতে হলে একটু সময় লাগে। পাশাপাশি পরিশ্রম করার মানসিকতা থাকলে গুগল এডসেন্স সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে আয় করা সম্ভব হবে।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।
























































